ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা, ৩ কর্মী নিহত

author
Editor

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫ সকাল ৯:২০
ad003
যাযাদি ডেস্ক

তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান কার্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছে। হামলার একদিন পর সোমবার (১৬ জুন) সম্প্রচারকারী চ্যানেল আইআরআইবি জানিয়েছে, ইসরায়েলের হামলায় টেলিভিশনের তিনজন কর্মী নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লাইভ সম্প্রচারে উপস্থাপক সহার এমামি ‘মাতৃভূমির বিরুদ্ধে আগ্রাসনের’ নিন্দা জানান। ঠিক তখনই সেখানে বিস্ফোরণ ঘটে এবং পর্দা জুড়ে ধোঁয়া ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। পরে তাকে স্টুডিও থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর ভিডিওটি শেষ হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাঘায়ি এই হামলাকে ‘একটি নিকৃষ্ট কাজ’ এবং যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েল ‘সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সবচেয়ে বড় হত্যাকারী।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির এক সংবাদ সম্পাদক ও আরেকজন কর্মীর মৃত্যুর খবর দিয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকের সদর দফতর লক্ষ্য করে হামলা চালানোর সময় স্থানীয়দের ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT