জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিকেল সাড়ে ৫ টার দিকে ভোলার শহরের হাটখোলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহাজনপট্টি, সদর রোড, বাংলা স্কুল মোড় হয়ে বাংলাস্কুলের সামনে এসে সংক্ষিত সমাবেশ করেন তারা।
এসময় তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এসময় তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে তুলে ধরেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর ভোলা জেলার আমীর মো: জাকীর হোসাইন, নায়েবে আমির মো: নজরুল ইসলামসহ প্রমূখ।