ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজ প্যাকেজ ঘোষণা আজ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৫:০৯
ad003
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করা হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল।

সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT