ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বারগাঁওয়ের রাস্তায় এক ব্যক্তির লাশ উদ্ধার

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:৪৪
ad003
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তার ঢালু থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে রতন মিয়া (৪০) নামে ওই ব্যক্তি লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত রতন উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকার রাস্তার পাশে মঙ্গলবার সকালে স্থানীয়রা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী জানায় অন্য কোথাও হত্যার পর লাশটি ওখানে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।

তলতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে আইনী  ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT