ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর ধরে যুব সমাজ মাদ‌কের দি‌কে আকৃষ্ট হ‌য়ে ধ্বং‌স হ‌য়ে‌ছে : ভোলায় আমিনুল হক

author
স্টাফ রিপোর্টার, ভোলা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৪৮
ad003
ঢাকা মহানগর উত্ত‌রের বিএন‌পির আহবায়ক ও বাংলা‌দেশ জাতীয় ফুটবল দ‌লের সা‌বেক খে‌লোয়ার মো: আমিনুল ইসলাম ব‌লে‌ছেন, গত ১৭ বছর ‌স্বৈরাচার দে‌শের গণতন্ত্রকে হরণ ক‌রে‌ছে। দে‌শের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগু‌লো‌কে দলীয় করণ ক‌রে‌ছে। একইভা‌বে বাংলা‌দে‌শের ক্রীড়াঙ্গন‌কে দলীয় করণ ক‌রে ধ্বং‌সের প‌থে নি‌য়ে গে‌ছে। যার ফ‌লে গত ১৭ বছর ক্রীড়াঙ্গন থে‌কে তেমন কিছুই অর্জন হয়‌নি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বি‌কে‌লে ভোলার গজনবী স্টে‌ডিয়া‌মে ঢাকার মিরপুর সোনালী অ‌তীত ও ভোলার সোনালী অতীত দ‌লের মধ্যকার প্রী‌তি ফুটবল খেলার প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।  তি‌নি আরো ব‌লেন,  ১৭ বছর যুব সমাজ মাদ‌কের দি‌কে আকৃষ্ট হ‌য়ে ধ্বং‌সে প‌থে চ‌লে গে‌ছে। আমরা সেই মাদক থে‌কে যুব সমাজ থে‌কে বের ক‌রে খেলাধুলার মাধ্যমে এক‌টি সুন্দর সমাজ উপহার দি‌তে চাই এবং বাংলা‌দে‌শের প্রত্যন্ত অঞ্চ‌লের খেলাধুলার মাধ্যমে এক‌টি সুন্দর জা‌তি কর‌তে চাই।

এদি‌কে ভোলার গজনবী স্টে‌ডিয়া‌মে প্রী‌তি ফুটবল খেলায় জাতীয় দ‌লের সা‌বেক ক‌য়েকজন তারকা খেলার অংশগ্রহণ ক‌রেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT