ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যাবসায়ীকে জরিমানা

author
Editor

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ ভোর ১২:৪৩
ad003
আড়াইহাজার প্রতিনিধি

আড়াইহাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার পৌরসভা বাজারে ফুটপাত দখল মুক্ত করতে  ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।  আড়াইহাজার  উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নঈমউদ্দিন।  আড়াইহাজার পৌরসভা বাজার ডাকবাংলা ও ফল পট্রি  এলাকায় এ অভিযান পরিচালিত হয় । এ সময় , ক্রোকারিজ, কনফেকশনারী ও ফল ব্যাবসায়ীরা ফুটপাতে মালামাল রেখে ফুটপাত দখলে রাখায় ৩ ব্যবসায়ীর কাছ থেকে   ৫ হাজার টাকা জরিমানা আদায় ও ব্যাবসায়ীদের সতর্ক করা হয়।  তিনি জানান, যানজট নিয়ন্ত্রণ,ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT