আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার পৌরসভা বাজারে ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। আড়াইহাজার উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নঈমউদ্দিন। আড়াইহাজার পৌরসভা বাজার ডাকবাংলা ও ফল পট্রি এলাকায় এ অভিযান পরিচালিত হয় । এ সময় , ক্রোকারিজ, কনফেকশনারী ও ফল ব্যাবসায়ীরা ফুটপাতে মালামাল রেখে ফুটপাত দখলে রাখায় ৩ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় ও ব্যাবসায়ীদের সতর্ক করা হয়। তিনি জানান, যানজট নিয়ন্ত্রণ,ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।