বাংলা রক সংগীতের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ফের বাবা হয়েছেন তিনি।
২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন জেমস ও তাঁর স্ত্রী নামিয়া আনাম।