ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী শাওনের মা আর নেই

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ সকাল ৬:৫৪
ad003
দীর্ঘদিন অসুস্থ থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী। মায়ের মৃতুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন শাওন নিজেই।

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক পোস্টে এই সংবাদটি জানিয়েছেন শাওন নিজেই।

পোস্টে তিনি লেখেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।’

অভিনেত্রী জানান, ‘মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে।

একটি হলো- আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।’

শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’

এর আগে গত জুন মাসের শেষ দিকে মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন শাওন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT