ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ইসলামী আন্দলনের দুই শতাধিক কর্মী সমর্থকদের বিএনপিতে যোগদান

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ সকাল ৬:৪২
ad003
বরগুনার আমতলীতে ইসলামী আন্দলনের দুই শতাধিক কর্মী, সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার সন্ধ্যা ৭টায় আমতলী নুরজাহান ক্লাব মিলনায়তনে আমতলী সদর  ইউনিয়নের ওয়ার্ড শাখার ইসলামী আন্দলনের সভাপতি মো: নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে দুইশতাধিক কর্মী সমর্থক আনুষ্ঠিানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বি এন পির সদস্য সচিব হুমায়ুন আজাদ শাহিন , আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুন ভিপি , সদস্য সচিব মো: তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান, কামরুজ্জামান হিরু , সুপ্রিম কোর্ট আইনজীবি ফোরামের সদস্য  সচিব এডভোকেট গাজি তৌহিদুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক মো: কবির উদ্দিন ফকির, সদস্য সচিব জালাল আহম্দে খান(প্রমুখ)।

ইসলামী আন্দেলনের কর্মী সমর্থকদের বিএনপিতে  যোগদান বিষয়ে ইসলামী আন্দলনের আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, নাসির উদ্দিন হাওলাদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে আগেই বহিস্কার করা হয়েছে । 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT