ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি ভেঙে ইরান হামলা চালিয়েছে, অভিযোগ ইসরায়েলের

author
Editor

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫ সকাল ১০:১২
ad003
যাযাদি ডেস্ক

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং এর জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।


তবে তেহরান রাষ্ট্রীয়ভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিবিসির খবর থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েল বলছে, ইরান ‘যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন’ করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এ অভিযোগ তুলে বলেছেন, যুদ্ধবিরতির মাঝেই ইরান সরাসরি হামলা চালিয়েছে এবং তা যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছি যেন তারা তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসনব্যবস্থার লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালায়।

এর কিছুক্ষণ পর, ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বেজালেল স্মোটরিচ এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘তেহরান কাঁপবে। ’

তবে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এটি মিথ্যা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই বলেছিলেন, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তেহরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে।

বর্তমানে ইসরায়েলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে, জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামলার বিস্তারিত ও ক্ষয়ক্ষতির বিষয় এখনো পরিষ্কার নয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT