ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আগুনে পুড়ে ছাই বসত ঘর , ইউএনওর পরিদর্শন

author
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ সকাল ৬:৪০
ad003
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনশি গ্রামের মো. বারেক ডাকুয়ার বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পাওয়ার সাথে সাথে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, দুঃখ প্রকাশ করলেন, দিলেন পাশে দাঁড়ানোর আশ্বাস।

গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে পরিবারের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তৎক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে, তবে তারা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

রাত আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ও সরকারি সহযোগিতার আশ্বাস দেন। 

ইউএনও রুমানা আফরোজ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাকেরগঞ্জ উপজেলার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েেন স্থানীয়রা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT