যাযাদি রিপোর্ট
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখে বাংলাদেশের সিংহভাগ শিক্ষার্থী। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান—ইউনিলিংক গ্লোবাল সল্যুশন লিমিটেড (UGS)।
২০১৬ সালের জানুয়ারিতে ‘শান্তি এডুকেশন কনসালট্যান্টস’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরবর্তীতে ‘Unilink Global Solution LTD’ নামে পুনঃনামকরণ করে। বর্তমানে এর মূল কার্যালয় অস্ট্রেলিয়ার সিডনিতে এবং বাংলাদেশের ঢাকার বনানীতে একটি শাখা অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, নিউজিল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ও ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে আসছে।
গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি ২৫০০ এর বেশি শিক্ষার্থীকে সফলভাবে বিদেশে পাঠিয়েছে। এর মধ্যে ৪০০ জন অস্ট্রেলিয়া, ৩০০ জন ইউরোপ, ১২০ জন যুক্তরাজ্য, ১০০ জন যুক্তরাষ্ট্র এবং সর্বোচ্চ ১৫০০ জন শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করতে গিয়েছে। এই পরিসংখ্যানই প্রতিষ্ঠানটির দক্ষতা ও সফলতা প্রমাণ করে।
UGS-এর বিশেষত্ব হলো, তারা ভিসা প্রসেসিংয়ে কোনো সার্ভিস চার্জ নেয় না, যা অনেক শিক্ষার্থীর জন্য অর্থনৈতিকভাবে সুবিধাজনক। তারা শুরু থেকে শেষ পর্যন্ত কোর্স বাছাই, বিশ্ববিদ্যালয়ে আবেদন, সাক্ষাৎকার প্রস্তুতি, ভিসা প্রসেসিং, ফ্লাইট বুকিং ও আবাসনের ব্যবস্থা পর্যন্ত সব ধরনের সহায়তা দিয়ে থাকে।
UGS-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে শিক্ষাবিষয়ক পরামর্শদানে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হওয়া। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সঠিক তথ্য ও সহায়তা পেয়ে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুক।”
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রতিটি বড় শহরে কার্যক্রম বিস্তার, ডিজিটাল প্রচার, এবং সরকারি-বেসরকারি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সেবা সহজলভ্য করা। এছাড়া, শিক্ষার্থীদের সচেতন করতে প্রতিষ্ঠানটি নিয়মিত সেমিনার, এক্সপো এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করে।
সম্প্রতি কুমিল্লায় অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’ ছিলো তাদের অন্যতম সফল উদ্যোগ, যেখানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির উপর আস্থা ও আগ্রহের প্রমাণ।
UGS-এর পেছনে কাজ করছে একটি দক্ষ টিম, যার মধ্যে আছেন অভিজ্ঞ কাউন্সেলর, আইটি এক্সপার্ট এবং অ্যাডমিশন অফিসারগণ, যারা প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে গাইড করে থাকেন।
যারা বিদেশে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখেন, তাদের জন্য Unilink Global Solution LTD হতে পারে একটি নির্ভরযোগ্য ও সফল পথপ্রদর্শক।
বিস্তারিত জানতে ভিজিট করুন বনানির অফিস অথবা অনলাইনে www.unilinkgs.com