ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদের প্রকাশের পর গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করা আসামি গ্রেফতার

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ২:১৫
ad003
সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁ উপজেলার পৌরসভায় আলোচিত গরম পানি দিয়ে শ্রমিককে ঝলসে দেওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 রবিবার ২২ জুন  রাতে তাকে সোনারগাঁ পৌরসভার দরপত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে রবিবার সকালে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। সেই সাথে বিভিন্ন অনলাইন পোর্টালে ও সংবাদপত্রে প্রকাশিত হয়। স্থানীয় ও ভিকটিমের পরিবারের ভাষ্য, সংবাদ প্রচারে তোলপাড় সৃষ্টির পর আসামি আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়েছেন। তিনি সোনারগাঁ পৌরসভা অর্জন্দী গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার জানান, ২২ জুন রবিবার সকালে অর্জন্দী গ্রামে পনির হোসেন মোল্লার বাড়িতে শ্রমিক হিসেবে কাজে করতো দরপত গ্রামের খোরশেদ আলমসহ প্রমুখ। অনেক আগে থেকে পূর্ব শত্রুতার কারণে পনির হোসেন মোল্লা ও আব্দুর রব মোল্লার জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলিতেছে এমতাবস্থায় পনির হোসেন মোল্লার বড় ভাই আব্দুল রব ও তার মেয়ে মুনিরা আক্তার মিলে, খোরশেদ আলমকে কাজ করা অবস্থায় গরম পানি ঢেলে দেয়। এলাকাবাসী আহত অবস্থায় সেই শ্রমিককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পরবর্তীতে তার অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্নইউনিট হাসপাতালে পাঠানো হয়। সংবাদ প্রচার ও ভিডিও ভাইরাল হলে এ বিষয়ে আহতের ছোট ভাই নুরুল হক ২ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। উপজেলা জুড়ে তোলপাড় হলে অবশেষে গেলো রাতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সোনারগাঁ থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT