বলিউড বাদশাহ শাহরুখ খান ৬০ বছরে পা দিলেন। কিং খানকে এখনো ৩০ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো আগের মতোই তিনি রোমান্সে মাতেন রুপালি পর্দায়।
অপেক্ষার পারদ চড়েছিল আগেই! শাহরুখ খানের জন্মদিনের (২ নভেম্বর) সকালে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে প্রকাশ্যে এল সেই টিজার।
ভক্তরা অনুমান করেছিল যে, শাহরুখের জন্মদিনে প্রকাশ হতে পারে কিং টিজার। ঠিক তা-ই ঘটেছে, প্রথমবার প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির ঝলক। সুপারস্টারকে দেখা গেল অ্যাকশন-প্যাকড আবহে। হাতে তার তাস কার্ডের কিং!
এর আগে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছেন দর্শক। এবার সেই ম্যাজিক ফিরবে নতুন রূপে। ২০২৬ সালে মুক্তি পাচ্ছে এই নির্মাতা-অভিনেতা জুটির কিং।