ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুপ্পু নয়, ড. ইউনুসকেই গণভোটের আদেশ জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২৫ সকাল ৭:৩৬
ad003
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা  শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, দক্ষিনাঞ্চল সংগঠক আসাদ বিন রনি ও কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক। সভায় হাসনাত বলেন, চুপ্পুর কাছ থেকে গণ অভ্যুত্থানের স্বীকৃতি নেওয়ার মতো লজ্জার আর কিছু নেই। এখন গণভোটের আদেশ জারি করতে হবে। 

যা ড. ইউনুসকে করতে হবে। গণভোটের আদেশ যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয় তার চেয়ে লজ্জার কিছু নেই। তবে তা হবে বিপ্লবের কফিনের শেষ পেরাক। যারা গণতান্ত্রিক উত্তরন চাচ্ছে তাদের কাছে কতটা নৈতিক যে ফ্যাসিবাদের রূপকারের থেকে গণতন্ত্রের উত্তরনের সনদ নিতে চাচ্ছে। নিজ দলের ব্যাপারে বলেন, ৩’শ আসনেই সাংগঠনিক বিস্তার রয়েছে তাদের। নির্বাচনকে সামনে রেখে তিনশ আসনেই সুসংগঠিত হওয়ার জন্য কাজ করছে এনসিপি। এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জেলা সফর করছি। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তা কাটিয়ে উঠার চেষ্টা করছি।  

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT