ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
ad003
দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অরাজকতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের মানবতার শত্রু ও গণহত্যাকারী শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হবে। সেই রায়কে ঘিরে আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানে তার অনুসারীরা নৈরাজ্য সৃষ্টি করছে। আগুন সন্ত্রাস, বোমা হামলা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমরা নৈরাজ্য সৃষ্টিকারীদের দেশে এক মুহূর্তের জন্যও স্থান দিতে চাই না। যতই বিশৃঙ্খলা সৃষ্টি হোক, খুনি শেখ হাসিনার শাস্তি আইন ও আদালতের মাধ্যমেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও নিপীড়িত সকল মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি তারিকুল ইসলাম ও কর্মপরিষদ সদস্য শামীম কবির, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নেতা-কর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT