ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

পুরুষতান্ত্রিক সমাজে নারীর অস্তিত্ব সংকটের গল্প ‘আবহমান'

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৫
ad003
পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান, তার অসহায়ত্ব এবং অস্তিত্ব সংকটের বাস্তব চিত্রকে উপজীব্য করে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আবহমান'।

পুরুষতান্ত্রিক সমাজে নারী যেন কেবলমাত্র পূরুষের অধিকার।পুরুষের প্রয়োজনেই যেন তার অবস্থান নির্ধারিত হয়। এমন ই গল্প নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আবহমান'।

সোহেল ইকবাল এর গল্প থেকে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল মাসুদ অপু।চিত্রগ্ৰহনে ছিলেন আহমেদ হিমু, সম্পাদনা করেছেন সূজন মাহমুদ,আবহ সঙ্গীত পরিচালক শহিদুল ইসলাম রেইন ।

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, জয়িতা মহলানবীশ এবং কাজি রাজু।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ১০-১৮জানুয়ারী অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT