ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ ফিরে পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯
বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
ad003
বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ দায়িত্ব ফিরে পেলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

দলীয় সিদ্ধান্তে ২০২৪ সালের ১১ আগস্ট পদ স্থগিত থাকার পর শনিবার (২২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্টে তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে শিরিন আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরদিকে বরিশাল উত্তর জেলাধীন হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ-সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও বরিশাল মহানগরের অন্তর্গত ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য গত ৮ এপ্রিল তাদের পদ স্থগিত করা হয়।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT