আমরা বিএনপি পরিবার' এর আহবায়ক আতিকুর রহমান রুমন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্টল পরিদর্শন করেছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ২৬-২৮শে নভেম্বর, আগারগাও পুরাতন বানিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় একটি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
উক্ত প্রাণী প্রদর্শনীতে প্রাণী সচেতনতামূলক নানান লিফলেট প্রদান এবং ভিডিও ডিসপ্লের প্রদর্শনীর পাশাপাশি আলোচনার মাধ্যমেও আগত দর্শনার্থীদের প্রাণী বিষয়ক নানা পরামর্শ ও প্রাণী সংরক্ষণে অনুপ্রেরণা দেয়ার কার্যক্রম পরিচালনা করছে প্রাণী কল্যান ও সংরক্ষণে নিয়োজিত স্বেচ্চাসেবী সংস্থাটি।
দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল; এই শ্লোগানকে ধারণ করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায়, প্রাণী সংরক্ষণে জনসচেতনতার উদ্দেশ্যে এই কর্মসূচিতে অংশ নিয়েছে সংস্থাটি, এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
আজ প্রদর্শনীর শেষ দিনে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী আতিকুর রহমান রুমন।
প্রাণী সংরক্ষণে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইতিমধ্যে পালন করা বিভিন্ন কার্যক্রম যেমন পথপ্রাণীদের জলাতংকের ভ্যাকসিন প্রদান, প্রাণীদের সেবায় ঢাকা শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান, কক্সবাজারে ঘোড়াদের চিকিৎসা ক্যাম্প, সেন্টমার্টিন দ্বীপে অভুক্ত কুকুরদের খাদ্য প্রদান ইত্যাদি ছাড়াও বিগত কয়েক মাসে সংস্থাটির দেশব্যাপী সাপ উদ্ধার কার্যক্রমেরও ভূয়সী প্রসংসা করেন তিনি। মানুষের ঘরে ঢুকে পড়া কিংবা লোকালয় থেকে সাপ উদ্ধারের মাধ্যমে প্রাণীটি রক্ষার পাশাপাশি মানুষের জীবন রক্ষাতেও অবদান রাখছেন বলে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংস্থাটির কাজ দেশবাসীকে প্রাণী সংরক্ষণে অনুপ্রেরণা দিচ্ছে।
উল্লেখ্য, গত দুইদিনের মত আজ সারাদিনেও অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্টলে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে।
আজ বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্টলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির আহবায়ক আদনান আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক বাপ্পী খান, সদস্য সচিব মেহেদি হাসিব, সদস্য শাহানা শিমু, শুভব্রত সরকার, ইমরান রাশেদ, সীমান্ত সরকার, মো: হাসান আলী, তৌফিক সিতু, ফায়জুল ইসলাম নিল, মির্জা মুন হৃদয়, সজীব তালুকদার, ঢাকা জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড:আতিকুর রহমান মিঠু, যমুনা ব্রিজ রিজিওনাল মিউজিয়াম এর কিউরেটর জুয়েল রানা, অভিনেতা বিলাস খান ও লেখক-সাহিত্যিক অরণ্য পাশা।
প্রাণী সংরক্ষণে জনসচেতনতার বিকল্প নেই। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই প্রাণিপ্রদর্শনী মেলা প্রচুর দর্শনার্থীদের আগমনে সফল হোক এবং সেইসাথে দেশের মানুষ মানবিক হবার পাশাপাশি প্রাণবিক হতেই অনুপ্রাণিত হবেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে এই আশা ব্যক্ত করছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।