ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ দুপুর ২:১২
ad003
শতাব্দীর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মারকাঝ ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল আজ বাদ মাগরীব ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) এর জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে শুরু হয়। 

তিনদিনব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার দেশবরেন্য ওলামায়ে কেরাম ও ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

আগামী ১ ডিসেম্বর রোজ সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পীর ভাই, মুহিব্বীন সহ ধর্মপ্রান মুসলমানগণ মাহফিল ময়দানে বিভিন্ন রিজার্ভ যানবাহনের মাধ্যমে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মাহফিলে আসার জন্য রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার, ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসার জন্য পথিমধ্যে রয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT