আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন পুত্রের হাতুরীর আঘাতে পিতার মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পুর্ব পড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুলের প্রবাস ফেরত মানসিক ভারসাম্যহীন পুত্র ইয়াসিন হাতুরী দিয়ে মাথায় আঘাত করলে পিতা মাহবুল জ্ঞান হারিয়ে ফেলেন, স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।
স্বজনরা জানায় ইয়াসিন সৌদি প্রবাসী ছিলেন সেখান থেকে অসুস্থ হয়ে দেশে ফিরলে তার মানসিক চিকিৎসা চলছিলো।
পাগলামীর কারণে তাকে বেধে রাখা হতো শুক্রবার ভোরে কৌশলে বাধন খুলে ঘুমন্ত পিতিার মাথায় হাতুরি দিয়ে আঘাত করলে সাথে সাথে পিতা মাহাবুলের মৃত্যু হয়। সংবাদ পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল করে মরদেহ আড়াইহাজার থানায নিয়ে আসে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনী ব্যাবস্থা নেয়া হবে।