ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে বিএনপি নেতার গণসংবর্ধনা

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৬
ad003
বরগুনার আমতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকিরকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  আমতলী উপজেলা শাখা ও এর  অংগ সংগঠনের উদ্যোগে আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে তাকে গণ সংবর্ধণা দেয়া হয় ।  ্এর আগে বেলা ১১ টায় তিনি আমতলী  তাকে মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে হাজার হাজার নেতা কর্মী শাখারিয়া থেকে এগিয়ে নিয়ে আসেন। 

এ সময় সড়কের দুই পসে হাজার হাজার নেতা কর্মী তাকে সুভেচ্ছা জানান। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপির নেতা কর্মী সহ সাধারণ মানুষের মাঝে  প্রাচাঞ্চল্য ফিরে এসেছে । জালার উদ্দিন ফকির দল থেকে দীর্ঘদিন পর্যন্ত বহিস্কার ছিলেন। 

গত  ২৪ নভেম্বর  এক চিঠির মাধ্যমে তার বহিস্কার আদেশ প্রত্যাহার হলে  আমতলীতে তার আগমন উপলক্ষে তাকে গণসংবর্ধনা দেয়া হয় । আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন ,জালাল উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, পৌর বি এনপির আহবায়ক কবির উদ্দিন ফকির ,  জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির  যুগ্ম মহা সচিব ও সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব এড, গাজী তৌহিদুল ইসলাম  সহ ইউনিয়ন বি এনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রমুখ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT