ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত আয়োজন করেছে নলছিটি উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নলছিটি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাবেক পৌর কাউন্সিলর সরোয়ার তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমদ, সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নান্নু, আশকার মোর্শেদ খান সুপ্রিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা।
এসময় সকলে দোয়া মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব।