পিরোজপুরের ইন্দুরকানি থানা এলাকার ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে র্যাব-১১ এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
র্যাব জানিয়েছে, গত ২৭ অক্টোবর রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন ৪ নং ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালি গ্রামের নিজ বশত ঘরে এক নারীকে ধর্ষন করে একই এলাকার মৃত বেল্লাল জোমাদ্দারের ছেলে শুভ জোমাদ্দার (৩২)। এ সময় ওই নারী ও তার সন্তানদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ধর্ষীতা বাদী হয়ে ইন্দুরকানি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫। ওই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব।