বরগুনার আমতলীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়ে দুপুর একটা পযন্ত চলে । সভাপতি পদে মো: দেলোয়ার হোসেন খান ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী মো: জসিমউদ্দিন হাওলাদার পেয়েছেন ৪২ ভোট ।সাধারণ সম্পাদক পদে মো: মাসুদ রানা ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রার্থী মো: আমিনুল ইসলাম পেয়েছেন ৪৯ ভোট ।