ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস এ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

author
বরিশাল অফিস

প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ দুপুর ৩:২৯
ad003
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস এ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিস্কার সবার সামনে তুলে ধরার জন্য এ প্রতিযোগীতাটি কারিগরি শিক্ষা অধিদপ্তর অয়োজন করে থাকে। শনিবার অনুষ্ঠিত প্রতিযোগীতায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব প্রকৌশলী মীর জাহিদ হাসান, পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হক ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ। স্কিলস এ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার এবং পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। 

শনিবারের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রতিযোগীতায় এ অঞ্চলের ১৫ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২ জন নির্বাচীত শিক্ষার্থী ৪৪ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে থেকে সেরা ৪ টি উদ্ধাবন আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য মনোনীত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT