ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার দৌলতখানে দুর্নীতি বিরোধী দিবস পালন

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫
ad003
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যকে  সামনে রেখে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর)  সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন চত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম।  পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও  উপজেলা সম্মেলন কক্ষে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা'' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি এম এ খায়ের।  

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল  ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার  , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাংবাদিক  শ ম  ফারুক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,  দৌলতখান থানা এস আই মোঃ  জিয়াউল হায়দার  প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT