ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয়: সিইসি

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সকাল ১১:০৬
ad003
যাযাদি ডেস্ক

গত তিনটি সংসদ নির্বাচন ‘সুন্দর, গ্রহণযোগ্য’ হয়েছে বলে সাফাইকারী বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে- ‘খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন’ হয়েছে, তাদের নেব কেন? যাদের অভিজ্ঞতা আছে, ক্রেডিবিলিটি আছে তাদের নেব।

আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে আসতে আগ্রহী জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমরা অলরেডি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা বলছিল আসতে চায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT